রাজনীতি

ঈদে মিলাদুন্নবী পালন করবে জাপা

নিজস্ব প্রতিবেদক: এবছর দলীয়ভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি।

শুক্রবার (১৫ অক্টোবর) সকালে দলটির দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) -এর জন্ম ও ওফাত দিবস হিসেবে প্রতিবছর সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করেন ইসলাম ধর্মাবলম্বীরা। এবছর হিজরি তারিখ অনুযায়ী আগামী ২০ অক্টোবর (বুধবার) দিবাসটি পালন করা হবে।

এ উপলক্ষ্যে আগামী ১৯ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৫টায় কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে কোরআন খতম, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন এম এ রাজ্জাক খান।

তিনি জানান, অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের প্রধান অতিথি হিসেবে উক্ত আলোচনা সভায় উপস্থিত থাকবেন । এ ছাড়াও পাটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কেন্দ্রীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন।

এদিকে দলটির জেলা ও উপজেলা পর্যায়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা