রাজনীতি

সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাঙালির হাজার বছরের ইতিহাসে আমরা দেখি, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এই সম্প্রীতির বাংলাদেশ অটুট রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িতে সনাতন সমাজকল্যাণ সংঘের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উৎসবের মহানবমীতে শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে, এগিয়ে চলছে। যেখানে বিভেদ নেই, সেখানে ধর্মকে ব্যবহার করে যে অপশক্তি বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তারা সাম্প্রদায়িক অপশক্তি। একসময় বিএনপি জামাত এই সাম্প্রদায়িক অপশক্তি সৃষ্টি করেছিলো। তাদের সেই ক্ষয়িষ্ণু শক্তি এখনো সম্প্রীতি নষ্ট করতে চায়।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। যেকোনো মূল্যে সামপ্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে হবে। যারা কুমিল্লায় ঘটনা ঘটিয়েছে এবং তাকে পুজি করে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা বাঙালি, কে কত সংখ্যায় সেটা বিষয় নয়। সবাই নিরাপত্তা পাবে, সবাই নিজ নিজ ধর্ম, নিজ নিজ উৎসব নিশঙ্কচিত্তে পালন করবে। সরকার আপনাদের সাথে আছে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, একটি অপশক্তি সবসময় সুন্দর পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। কুমিল্লার ঘটনাও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা। মাননীয় প্রধানমন্ত্রী সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। কোন অপশক্তি ছাড় পাবে না।

সনাতন সমাজকল্যাণ সংঘ ও বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ধর্ম যার যার, উৎসব সবার স্লোগানে উদ্বুদ্ধ হয়ে দেশ থেকে সকল সাম্প্রদায়িক শক্তির মূলউৎপাটন হবে।

সনাতন সমাজকল্যাণ সংঘ ও বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে এবং সনাতন সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার রায় এর সঞ্চালনায় শারদীয় শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু প্রমুখ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা