রাজনীতি

প্রেস ক্লাবের সিদ্ধান্ত প্রত্যাহার চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রেসক্লাবে রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। ৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য' ব্যানারে এ সংবাদ সম্মেলন করে তারা।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপনসহ অনেকে অংশগ্রহণ করেন।

লিখিত বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, জাতীয়তাবাদী শক্তিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা অব্যাহত আছে। যখন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি জনদাবিতে পরিণত হচ্ছে, বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি চলছে- তখন নিশিরাতের সরকার, দালালগোষ্ঠী বিএনপি ও এর নেতৃত্বের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচার জোরদার করে চলেছে।

আমানের অভিযোগ, সম্প্রতি ক্ষমতাসীনরা বিএনপির নেতৃত্বের বিরুদ্ধে অব্যাহতভাবে অপপ্রচার চালাচ্ছে। এতে গণমাধ্যমের একটি অংশকেও সঙ্গী করে নেওয়া হয়েছে।

বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবকে হীন দলীয় রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন আমান। তিনি বলেন, বুধবার প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন যে বিবৃতি দিয়েছেন, তা হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন আমান। তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

আমান বলেন, বিবৃতির তথাকথিত প্রতিবাদের ভাষা দেখে মনে হয়েছে ফরিদা ইয়াসমিন জাতীয় প্রেস ক্লাব নয়, মহিলা লীগের কোনও শাখা-প্রশাখার নেত্রী।

তিনি বলেন, তারেক রহমান ফোনে কথা বলবেন নাকি ভিডিওতে বলবেন, এ নিয়ে কারও মাথা ব্যথার কারণ থাকতে পারে বলে আমরা মনে করি না। এটা বিএনপির দলীয় ব্যাপার।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, বাগেরহাটে ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

৮ টুথপেস্টে মেলেনি মাইক্রোপ্লাস্টিক

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

কারাগার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা