রাজনীতি

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি 

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দাবি আদায়ের আহ্বানও জানান তিনি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমবায় দলের এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের প্রতীক। তাঁর মুক্তির দাবি জনগণেরই দাবি। এই দাবি আমাদের আদায় করতে হবে।

গত মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে। বুধবার হাসপাতালে গিয়েছিলেন বিএনপির মহাসচিব।

চিকিৎসকদের বরাত দিয়ে অনুষ্ঠানে ফখরুল বলেন, মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বেশ চিন্তিত। চিকিৎসকেরা মনে করছেন, বিএনপির চেয়ারপারসনের অনেকগুলো অসুখ আছে। এই অসুখগুলোর যে সামগ্রিক চিকিৎসা, সেই চিকিৎসার জন্য অ্যাডভান্স ট্রিটমেন্ট সেন্টার দরকার, যেটা এখানে সম্ভব নয়। যে কারণে বারবার আমরা বলছি, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি।

বর্তমান সরকার খালেদা জিয়াকে প্রতিহিংসামূলক মামলা দিয়ে জোর করে আটকে রেখেছে—এমন অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, আমাদের খুব পরিষ্কার কথা। তাঁর (খালেদা) যেটা প্রাপ্য, জামিনটা তাঁর প্রাপ্য। এই মামলায় তাঁর জামিন অবশ্যই প্রাপ্য। তাঁকে জামিন দিতে হবে এবং বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে চলতি বছরের ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। প্রায় দুই মাস পরে গত ১৯ জুন তাঁকে হাসপাতাল থেকে গুলশানের বাসায় আনা হয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা