রাজনীতি

ঝালকাঠিতে বিএনপির প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার দশটি ইউনিয়নে বিএনপির কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি ও দশটি ইউনিয়নের কমিটির নেতাকর্মীরা।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আমতলা রোডস্থ জেলা বিএনপির একাংশের কার্যালয় তারা এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিন, সাধারণ সম্পাদক রেজাউল হক আজিম, দপ্তর সম্পাদক শাহআলম মল্লিকসহ ১০টি ইউনিয়নের কমিটির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে সদর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়নে কমিটি করা হয়েছে। এসব কমিটিতে অনেক ত্যাগী নেতাকর্মীদের রাখা হয়নি।

বক্তারা অবিলম্বে এসব কমিটি বিলুপ্ত করে ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে সদর উপজেলার দশটি ইউনিয়নে কমিটি গঠনের দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়নের সাবেক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সম্প্রতি ঝালকাঠি সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি কর্তৃক উপজেলার নয়টি ইউনিয়নের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে বঞ্চিত নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা