রাজনীতি

রাজনৈতিক উদ্দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, করোনার অজুহাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখলেন, এটি তা হলে রাজনৈতিক উদ্দেশে। এইটা করোনার বিষয় নয়, এক ধরনের ভীতি থেকে এক ধরনের শঙ্কা থেকে। কারণ আপনার মনের মধ্যে দুর্বলতা আপনি নিশিরাতের প্রধানমন্ত্রী। আপনার সরকার নিশিরাতের। পুলিশ- র‌্যাব দিয়ে আপনি দেশ চালাচ্ছেন। এ জন্যই আপনারা আতঙ্কিত যে কখন কী হয়ে যায়।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন(রুনেসা) আয়োজিত সাবেক ছাত্রদল নেতা প্রয়াত নিশতাক আহমেদ রাখীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, ওলামা দলের আহ্বায়ক শাহ মো. নেছারুল হক, আমিনুল ইসলাম, মৎসজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ বক্তব্য দেন।

রিজভী আরও বলেন, আপনারা দেখুন বিশ্ববিদ্যালয় প্রায় দুই বছর বন্ধ রাখলেন সঙ্গে স্কুল-কলেজও। এখন ৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় তারা নাকি খুলবেন এবং ২৭ সেপ্টেম্বরের মধ্যে সবাইকে নাকি টিকা নিতে হবে এবং টিকা কার্ড নিয়ে সবাইকে নাকি যেতে হবে। তার পর বলছেন— সব শিক্ষাপ্রতিষ্ঠান নজরদারিতে থাকবে। কী চলছে দেশে? শিক্ষাপ্রতিষ্ঠান নজরদারিতে থাকবে কেন?

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা