রাজনীতি

আমরা মাথানত করার জাতি নই

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাঙালিকে কেউ আর দমিয়ে রাখতে পারবে না। সারাবিশ্ব এখন আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান করে। আমরা এখন আর কারো কাছে মাথানত করার জাতি নই।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, অচিরেই শান্তিগঞ্জ পৌরসভা বাস্তবায়ন হবে। হাওরে উড়াল সেতু হবে, রেললাইন হবে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন হবে।

মন্ত্রী বলেন, তোমরা আদর্শ ঠিক রেখে চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করবে। আমি সবসময়ই তোমাদের পাশে আছি। মানুষের কল্যাণে অবশ্যই কাজ করতে হবে। নিজেরা সবসময়ই ঐক্যবদ্ধ থাকতে হবে। যারাই দেশের শত্রু, মানুষের শত্রু তাদের প্রতিহত করতে হবে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন,পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, উপজেলা তাতী লীগের সভাপতি মুস্তফা মিয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন প্রমুখ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা