রাজনীতি

সরকার গায়েবি মামলার ওপর নির্ভরশীল

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতার মসনদ রক্ষা করতে বর্তমান অবৈধ সরকার মিথ্যা, বানোয়াট ও গায়েবি মামলার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী অপশাসনের বিরুদ্ধে কেউ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেজন্য সরকারের হিংস্রতা এখন লাগামহীন পর্যায়ে পৌঁছেছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৩১ আগস্ট ময়মনসিংহে আদালত এলাকায় আইনজীবীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করে। এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার ১৫ দিন পর গত ১৫ সেপ্টেম্বর ময়মনসিংহ আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট নুরুল হক, অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী, জেলা আইনজীবী ফোরাম নেতা অ্যাড. আবুল কালাম আজাদ, অ্যাড. তোফাজ্জল হোসেন, অ্যাড. ওসমান গণি মল্লিক, অ্যাড. মাহবুবুর রশীদ তামান্না, অ্যাড. শামসুন্নাহার, অ্যাড. জহিরুল ইসলাম নিঝুম, অ্যাড. আরিফুল ইসলাম সোহাগ, অ্যাড. রাইসুল ইসলাম, অ্যাড. আহসান উল্লাহ আনারসহ অনেকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, জাতীয়তাবাদী শক্তি তথা জিয়া পরিবারের পক্ষে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং আইনজীবীসহ কারো কোনো কর্মসূচি বরদাস্ত করতে পারছে না বর্তমান ভোটারবিহীন সরকার।

বিএনপি মহাসচিব বলেন, চলমান দুঃশাসন, সংকট, দুর্নীতি, লুটপাট আড়াল করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে অশালীন অপপ্রচারের বিরুদ্ধে ময়মনসিংহের কর্মসূচির পরিপ্রেক্ষিতে আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের সেটিরই ধারাবাহিকতা। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যাতে সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় দেওয়া মিথ্যা মামলা ও জেল-জুলুমের বিরুদ্ধে আইনি সহায়তা না পায়, সেজন্য জাতীয়তাবাদী শক্তির পক্ষের আইনজীবীদেরও রেহাই দেয়া হচ্ছে না।

তিনি বলেন, স্বাধীন দেশে জোর যার মুলুক তার নীতি কার্যকর করে কর্তৃত্ববাদী শাসন কায়েম করা হয়েছে। কিন্তু এসব অপকর্ম ও নিষ্ঠুর শাসন অব্যাহত রেখে সরকার কখনোই পার পাবে না। এদেশের অতীত ইতিহাস ও স্বেচ্ছাচারী শাসকদের করুণ পরিণতি সেটিরই সাক্ষ্য বহন করে। মানুষকে ভীত-সন্ত্রস্ত রেখে দেশ শাসনকে কখনোই প্রলম্বিত করা যাবে না। দেশের স্বাধীনতাকামী মানুষ তাদের শিরায় শিরায় প্রবাহিত প্রতিবাদের তেজে সরকারের ভয়াবহ দুঃশাসন গুঁড়িয়ে দিতে বদ্ধপরিকর। আন্দোলনের ভয়ে ভীত সরকারের জুলুম-নির্যাতন উপেক্ষা করে আইনজীবীরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।

বিএনপি মহাসচিব বিবৃতিতে অবিলম্বে ময়মনসিংহের উল্লিখিত আইনজীবীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর আহ্বান জানান।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা