দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. জুলহাস মোল্লা (৪০)
রাজনীতি

যৌনপল্লী সংশ্লিষ্টতা, যুবলীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. জুলহাস মোল্লাকে (৪০) দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যৌনপল্লীতে নারী ব্যবসা, পরিবহন থেকে চাঁদাবাজি ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইউনুস হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগ ইতোপূর্বে জুলহাস মোল্লার প্রতি অনাস্থা এনেছে। এ ছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি, অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা ও দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগ রয়েছে। এ জন্য গোয়ালন্দ উপজেলা যুবলীগ এক জরুরি সিদ্ধান্তে তাকে তার দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করেছে।

জুলহাস মোল্লা দাবি করেন, বহিষ্কারের বিষয়ে তিনি কোনো পত্র পাননি। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে তাকে কোনো ধরনের শোকজ করা হয়নি। বহিষ্কার অগঠনতান্ত্রিকভাবে করা হয়েছে।

গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদ সদস্য মো. ইউনুছ মোল্লা বলেন, কেন্দ্রীয় যুবলীগের ভিশন বাস্তবায়নে দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের অনাস্থা, চাঁদাবাজি, অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা ও দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগে মো. জুলহাস মোল্লাকে বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, তার বিরুদ্ধে দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজি, দৌলতদিয়া যৌনপল্লীতে নারী ব্যবসা করা, নিয়মিত মাদক গ্রহণসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। এ সকল বিষয়ে আমি তাকে আগে অনেকবার সতর্ক করেছি। কিন্তু সে কর্ণপাত করেনি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা