কৃষিমন্ত্রী
রাজনীতি

দেশে তত্ত্বাবধায়ক সরকার হবে না

নিজস্ব প্রতিবেদক: সংবিধানের আলোকে আগামী দিনের নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বাংলাদেশে কোনও নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকার হবে না। বাংলাদেশে হবে সাংবিধানিক সরকার।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে তিনি এসব বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের দায়িত্ব পালন করবে। আর নির্বাচন কমিশনের ওপর সরকার বা কারও কোন নিয়ন্ত্রণ থাকবে না।

তিনি বলেন, নির্বাচনের এখনো আড়াই বছর বাকি রয়েছে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে ফের বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে।

এদিকে চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশের ব্যাপারে ড. আব্দুর রাজ্জাক বলেন, জিয়াউর রহমানের লাশ নিয়ে বিরাট ভুল বুঝাবুঝি রয়েছে। আশা করি সত্য উদঘাটন হয়ে যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা