রাজনীতি

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি মিছিল যাওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে কাজির দেউড়ী বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি। আলোচনা সভায় একটি মিছিল নিয়ে যোগ দেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়ে মারেন। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, মিছিলে কয়েকজন মামলার আসামি ছিল। তারা মিছিল নিয়ে আসতে চাইলে পুলিশ সামনে যাওয়ার পরপরই পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়েছে। সংঘর্ষের পর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে।

সান নিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা