রাজনীতি

যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে বড় যুদ্ধের জন্য প্রস্তুত হতে দলের নেতা কর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই যুদ্ধে জয় লাভ করতে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, 'আমরা যুদ্ধের মধ্যে আছি। আমাদের সামনে বড় যুদ্ধ। সেই যুদ্ধের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। আজ সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করার সময় এসেছে। পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে এই যুদ্ধে জয় লাভ করতে হবে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।'

আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে স্বাধীনতাকে কলঙ্কিত করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, ‘বিএনপির ইতিহাস হচ্ছে স্বাধীনতার ইতিহাস। বিএনপির এই ৪৩ বছরের ইতিহাস হচ্ছে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। বিএনপি হচ্ছে এই দেশকে, এই জাতিকে অস্তিত্ব প্রদানের ইতিহাস। ১৯৭১ সালে শহীদ জিয়া যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তা জনগণকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল। তিনি আমাদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে ১৯৭৫ সালে সিপাহী-জনতার বিদ্রোহের মধ্য দিয়ে ৭ নভেম্বর যখন জিয়াউর রহমানকে দেশের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তখন তিনি আমাদের নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছিলেন। জাতিকে নির্মাণের স্বপ্ন দেখিয়েছিলেন।’

সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) শাহজাহান ওমর, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।


সান নিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতা...

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন ৩ শর্তে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসে...

পাসপোর্ট সূচকে আরও দুই ধাপ পিছাল বাংলাদেশ

চলতি ২০২৬ সালের জানুয়ারিতে হেনলি পাসপোর্ট ইনডেক্স...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

পলিথিনের ব্যবহার বন্ধে জরুরি জনসচেতনতা: পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা