রাজনীতি

‘সুস্থধারার রাজনীতিতে বিএনপি ফিরে এলে রাজনীতি ও দেশের উপকারে আসবে’

নিজস্ব প্রতিবেদক: প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে অভিনন্দন জানাই। আমার প্রত্যাশা থাকবে বিএনপি এতোদিন ধরে যে অপরাজনীতি, জঙ্গি আশ্রয়ের রাজনীতি ও সন্ত্রাসী রাজনীতি করে আসছে সেটা থেকে বেরিয়ে আসবে। বিএনপি সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসলে, রাজনীতি ও দেশের উপকার হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুন বাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নিউজ পোর্টাল ক্র্যাবনিউজবিডি. কমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিজিটাল নিরাপত্তা আইন ও অফিশিয়াল সিক্রেসি অ্যাক্টের ব্যাপারে তিনি বলেন, পৃথিবীর অনেক দেশে এসব আইন আছে। সব আইনই করা হয় মানুষের নিরাপত্তা ও সুবিধার জন্য। আইনের অপপ্রয়োগও হয়। কিন্তু এখন এসব আইনের অপপ্রয়োগ অনেক কমে এসেছে। আমরা চাই কোনো আইনেরই যেন অপপ্রয়োগ না হয়।

তথ্য অধিকার আইনের ব্যাপারে তিনি বলেন, তথ্য অধিকার আইন অনুসন্ধানী সংবাদ করার জন্য খুবই কার্যকর। সাংবাদিকেরা যদি যথাযথ নিয়মে তথ্য অধিকার আইনে তথ্য চায় তাহলে তথ্য পেতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি কেউ তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে না পায় তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ক্র্যাবের সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ। অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক (ডিজি) জাফর ওয়াজেদসহ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা