রাজনীতি

মোশতাকের প্রতিকৃতিতে ঘৃণা, বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক আহমেদের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন, পাথর ও জুতা নিক্ষেপ করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের হাজারও নেতাকর্মী। একইসঙ্গে খন্দকার মোশতাকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে।

বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের মরণোত্তর বিচার ও স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলার দশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোশতাকের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন, পাথর ও জুতা নিক্ষেপ করেন। পরে উত্তেজিত নেতাকর্মীরা খন্দকার মোশতাকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেন।

এ সময় বক্তব্য রাখেন- দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা