রাজনীতি

‘জীবন বাঁচাতে হিন্দু পরিচয়ে ছিলাম’

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্যদিয়ে বাংলাদেশকে একটি গোষ্ঠী পাকিস্তান বানাতে চেয়েছিলো। কিন্তু তা দেশের জনগণ হতে দেয়নি। আমার দাদা আব্দুর রব সেরনিয়াবাতসহ আমার পরিবারের অধিকাংশ সদস্যেকে ৭৫ এর সেই রাতে নির্মমভাবে হত্যা করা হয়। মিন্টো রোডের বাসায় আমি মায়ের কোলে ছিলাম। আমার মা মরহুমা সাহানারা বেগমও গুলিবিদ্ধ হয়েছিলেন। জীবন বাঁচাতে আমরা ভারতে হিন্দু পরিচয়ে ছিলাম। যাতে কারও সন্দেহ না হয়। সে সময় আমাদের পেলে মেরে ফেলতো।

শনিবার দুপুরে নগরীর বরিশাল ক্লাবের গোলাম মাওলা মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন বরিশালের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বিসিসি মেয়র এসব কথা বলেন।

মেয়র আরও বলেন, জনগণের টানে আমরা দেশে ফিরে এসেছি প্রতিকূলতার মধ্যে। সেই জনগণের সেবা ছাড়া অন্য কোনো লক্ষ্য আমার নেই।

সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন এর সভাপতিত্বে এসময় আরও বক্তৃতা করেন সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, সাংবাদিক মুরাদ আহমেদ, মাহমুদ হোসেন চৌধুরী, সহসভাপতি রাহাত খান, সাবেক সভাপতি গোপাল সরকার প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন জামে এবায়দুল্লাহ মসজিদের খতিব নুরুর রহমান বেগ।

এর আগে সকালে সাংবাদিক ইউনিয়ন বরিশালের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন- এটিএন বাংলার বরিশাল প্রতিনিধি হুমায়ন কবির, সাংবাদিক লতিফুর রহমান জাকির, দৈনিক আজকের বার্তার সিনিয়র রিপোর্টার জিয়াউদ্দিন বাবু, এসএ টিভির ব্যুরো প্রধান সালেহ টিটু, ডিবিসি টেলিভিশনের ব্যুরো প্রধান অপূর্ব অপু, ইত্তেফাকের ব্যুরো প্রধান শাহিন হাফিজ, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট মুশফিক সৌরভ, দৈনিক যুগান্তরের ব্যুরো রিপোর্টার সাঈদ পান্থ, ঢাকা পোস্টের স্টাফ করেসপন্ডেন্ট সৈয়দ মেহেদী হাসান, ভোরের কাগজের বরিশাল প্রতিনিধি এম কে রানা, প্রতিদিনের সংবাদের বরিশাল প্রতিনিধি মাসুদ রানা, সময়ের আলোর বরিশাল প্রতিনিধি এম মোফাজ্জেল প্রমুখ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা