রাজনীতি

ব্যারিস্টার সুমনকে যুবলীগ থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী যুবলীগ থেকে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে অব্যাহতি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের এই আইনজীবী যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

শনিবার (৭ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

যুবলীগ সম্পাদক বলেন, জয় বাংলা স্লোগান নিয়ে কটাক্ষ করা এবং সংগঠনবিরোধী কাজে জড়িত থাকায় সুমনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয় ২০২০ সালের ১৪ নভেম্বরে। সেখানে সংগঠনটির আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পান আলোচিত এই আইনজীবী। ব্যারিস্টার সুমন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর।

‘ফেসবুক লাইভের’ মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া সায়েদুল হক সুমনের বাড়ি হবিগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে বিবিএ সম্পন্ন করেন। ২০০৯ সালে চলে যান লন্ডনে। বার অ্যাট ল’ করেন সিটি ইউনিভার্সিটি থেকে।

অনিয়ম ও দুর্ভোগ দেখলেই ফেসবুক লাইভে গিয়ে কথা বলে নজরে আসেন তিনি। শত শত ব্যবহারকারী সেই ফেসবুক লাইভ শেয়ার করে ছড়িয়ে দেন, আর হাজার হাজার ভিউ’র তা প্রত্যক্ষ করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই অনিয়মের বিষয়ে ব্যবস্থা নিতে বাধ্য হন। এভাবেই পরিচিতমুখ হয়ে ওঠেন ব্যারিস্টার সুমন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা