রাজনীতি

জীবন বাঁচাতে ফিল্ড হাসপাতালের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সংক্রমণ প্রবণ এলাকাগুলোতে করোনা চিকিৎসায় ফিল্ড হাসপাতাল নির্মাণ জরুরী হয়ে পড়েছে। করোনার প্রকোপ কমছেই না। তাই দেশের মানুষের জীবন বাঁচাতে এই মুহূর্তে ফিল্ড হাসপাতাল নির্মাণের বিকল্প নেই। প্রয়োজনে ফিল্ড হাসপাতাল নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া যেতে পারে।

শুক্রবার ( ৬ আগস্ট) এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, এ বছর মে মাসের শুরু থেকেই করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। পর্যায়ক্রমে পুরো দেশই করোনার হটস্পট হয়ে পড়েছে। ইতোমধ্যেই করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোর প্রায় ৯০ শতাংশ বেড পূর্ণ হয়ে গেছে। আইসিইউও খালি নেই বেশির ভাগ হাসপাতালে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী আবাসিক হোটেলগুলোকে হাসপাতাল করার চিন্তা করছে সরকার। কিন্তু অত্যন্ত সংক্রামক করোনা চিকিৎসার জন্য তুলনামূলকভাবে ফিল্ড হাসপাতাল নির্মাণই সুবিধাজনক ও কম ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যেই চীন, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া করোনা মোকাবেলায় ফিল্ড হাসপাতাল নির্মাণ করে করোনা চিকিৎসায় সাফল্য পেয়েছে।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, প্রতিবছর বিভিন্ন মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর দ্রুততার সাথে ফিল্ড হাসপাতাল নির্মাণ করে। ফিল্ড হাসপাতাল নির্মাণে তাদের দারুণ অভিজ্ঞতা রয়েছে। তাই ফিল্ড হাসপাতাল নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দিলেই দেশ উপকৃত হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা