রাজনীতি

আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক ছিলেন শেখ কামাল

নিজস্ব প্রতিবেদক: শহীদ শেখ কামালের পদ-পদবী-ক্ষমতার প্রতি আকর্ষণ ছিল না। তিনি একজন আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে জাতি গঠনে নিজেকে নিবেদিত করেছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে শেখ তাপস এসব কথা বলেন।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, শহীদ শেখ কামাল জাতির পিতার সুযোগ্য সন্তান হওয়া সত্বেও নিজেকে জাতি গঠনে নিবেদিত করেছিলেন। কোনও পদ-পদবী-ক্ষমতার প্রতি তাঁর আকর্ষণ ছিল না। একজন সাংস্কৃতিক কর্মী, একজন আধুনিক ক্রীড়া সংগঠক হিসেবে জাতি গঠনে তিনি নিজেকে নিবেদিত করেছিলেন। শেখ কামাল যে স্বপ্ন দেখেছিলেন, ক্রীড়াঙ্গন হবে বহির্বিশ্বে বাংলাদেশকে পরিচিত করার অন্যতম উপাদান। আজ বাংলাদেশ ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারায়। তাই আজ শহীদ শেখ কামালকে বিশেষ করে মনে পড়ছে।

শেখ কামালের জীবন হতে প্রজন্ম থেকে প্রজন্ম অনুপ্রেরণা গ্রহণ করবে জানিয়ে তাপস বলেন, একজন নাগরিক হিসেবে শেখ কামালের দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা এবং দেশ গঠনে নিঃস্বার্থভাবে নিজেকে নিয়োজিত করার আকাঙ্ক্ষা, নিজেকে উৎসর্গ করার যে অনুপ্রেরণা তাঁর মধ্যে বিরাজমান ছিল, তা শুধু আজকের প্রজন্মই নয়, প্রজন্ম থেকে প্রজন্ম অনুপ্রেরণা গ্রহণ করবে।

এর আগে ঢাদসিক মেয়র শহীদ শেখ কামালের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামালসহ ঢাদসিক'র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা