রাজনীতি

টিকা নিয়েও সরকার নাটক করছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আপনারা দেখেছেন, টিকা নিয়ে কত নাটক হয়েছে এবং কত নাটক হচ্ছে। মানুষের দৃষ্টিকে ভিন্নখাতে নেয়ার জন্য এমন কোনো প্রচেষ্টা নাই যেটা তারা করছে না। প্রথমে সরকার বলল যে, সাত দিন গণটিকা দেয়া হবে। পরে বলল যে একদিন গণটিকা দেব। কিন্তু এটির কোনো বাস্তব ভিত্তি নেই।’

শুক্রবার (৬ আগস্ট) সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।

তিনি বলেন, ‘তারা যেটা বলবে তার উল্টোটাই হবে এবং উল্টোটা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে করোনার কোনো চিকিৎসা নাই। না আছে আইসিইউ, না আছে অক্সিজেন সরবারহ, না আছে কোনো ওষুধপত্র।’

‘একেকটা বদ্ধভূমিতে পরিণত হয়েছে জেলা-উপজেলাগুলো। সত্যিকারের যদি সরকার থাকত তাহলে এমন হতো না। দেড় বছর সময় পেলেন, কেন জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবারহ হয় না? সেখানে কেন প্রয়োজনীয় ওষুধপত্র নেই?’

ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে তারা সারা দেশে করোনা রোগীর পাশে দাঁড়াতে ‘করোনা হেল্প সেন্টার’র মাধ্যমে স্বাস্থ্য সেবা চালাচ্ছেন বলে জানান বিএনপির এই নেতা।

ড্যাব সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক আব্দুস সালামকে সঙ্গে নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণ করেন বিএনপি নেতারা। পরে তারা ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করেন।

এ সময় ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. শহিদ হাসান, জহিরুল ইসলাম শাকিল, মেহেদি হাসান, নিলুফা ইয়াসমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, বাগেরহাটে ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

৮ টুথপেস্টে মেলেনি মাইক্রোপ্লাস্টিক

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

কারাগার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা