রাজনীতি

‘দিশেহারা মানুষের হাহাকার কমাতে হবে’

নিজস্ব প্রতিবেদক : অর্থ সংকটে দিশেহারা মানুষের হাহাকার কমাতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, করোনায় কর্মহীন পরিবারের কয়েক কোটি মানুষ ভালো নেই। সরকারিভাবে এসব পরিবার প্রতি মাসে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া জরুরি হয়ে পড়েছে।

রোববার (৮ আগস্ট) সকালে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিভিন্ন গবেষণা সংস্থার রিপোর্ট অনুযায়ী করোনাকালে নতুন করে প্রায় আড়াই কোটি মানুষের জীবনযাত্রা দারিদ্রসীমার নিচে নেমে গেছে। আগে থেকেই আরও অন্তত সাড়ে তিন কোটি মানুষের বসবাস দারিদ্রসীমার নিচে। একটি নির্বাচনী এলাকার বার্ষিক সরকারি সহায়তা বিশ্লেষণে দেখা গেছে, ৩ লাখ ৩৩ হাজার ১৬৬ জন জনসংখ্যা অধ্যুষিত এলাকায় শতকরা ৩৩ ভাগ লোক সরকারি হিসেবে দরিদ্র। তাদের সংখ্যা ১ লাখ ৯ হাজার ৯৪৫ জন। সেখানে ২০২০-২০২১ অর্থবছরে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে ১ কোটি ১৯ লাখ ৪২ হাজার ৭০ টাকা।

তিনি আরও বলেন, খাদ্য শস্য বিতরণ করা হয়েছে ৮৮ লাখ ৯৯ হাজার ৬৭৯ টাকার। এছাড়া শিশুখাদ্য ও পশুখাদ্য বিতরণ করা হয়েছে। সর্বমোট বরাদ্দ হয়েছে ২ কোটি ১০ লাখ ৪১ হাজার ৭৪৯ টাকা। এই হিসেবে বছরে জনপ্রতি বরাদ্দ ১৯১ টাকা আর প্রতিমাসে জনপ্রতি বরাদ্দ মাত্র ১৬ টাকা। মাসে মাত্র ১৬ টাকা সরকারি সহায়তায় কীভাবে একজন দরিদ্র মানুষের জীবন বাঁচে?

জিএম কাদের বলেন, যাদের টাকায় প্রায় সাড়ে ৬ লাখ কোটি টাকার বাজেট পাস হয়েছে সংসদে, তাদের অবস্থা শোচনীয়। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিবারপ্রতি মাসে ১০ হাজার টাকা অর্থসহায়তা দিতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি। স্বচ্ছভাবে ২ কোটি পরিবারের মধ্যে এই অর্থ বণ্টন করলে দরিদ্র পরিবারগুলো উপকৃত হবে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা