রাজনীতি

`আওয়ামী লীগ রাজধানী থেকে গ্রাম পর্যন্ত মানুষের পাশে দাঁড়িয়েছে'

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখন কোনো রাজনীতি নয়, করোনার এই সংকটে একমাত্র রাজনৈতিক কর্মসূচি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আর এটাই এখন আওয়ামী লীগের একমাত্র রাজনৈতিক কর্মসূচি। বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল, যারা রাজধানী থেকে গ্রাম পর্যন্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

রোববার (১১ জুলাই) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। কাদের তার বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে কোনো সমস্যা হবে না, যারা এ নিয়ে কৃত্রিম সংকটের কথা বলেন তা ঠিক নয়, এ নিয়ে যারা হাহাকার করে তারা রাজনীতি করছে। সমালোচনা যারা করেন তারা সমালোচনার জন্য সমালোচনা করেন। মানুষ যদি না থাকে তাহলে সংগঠন দিয়ে কী হবে!

করোনা মহামারিতে দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অমনোযোগী ও অসাবধানতার জন্য করোনা সংক্রমণ বাড়ছে। নিজের সুরক্ষার জন্য হলেও সঠিকভাব ও শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।

রূপগঞ্জের ঘটনায় নাকি আওয়ামী লীগ দায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল হয়তো কোনো একসময় বলবেন বজ্রপাতে কেউ মারা গেলে তার জন্যও আওয়ামী লীগ দায়ী! রূপগঞ্জের ঘটনায় সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। যে সকল প্রতিষ্ঠান কর্মচারীদের ঝুঁকিতে রেখে ব্যবসা করছে তাদের জন্য রূপগঞ্জের ঘটনা সতর্কবার্তা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা