রাজনীতি

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারকে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার (১০ জুলাই) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ দাবি জানান।

তিনি বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আগুনে পুড়ে ৪৯জন সহ মোট ৫২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের ডিএনএ শনাক্ত করে লাশ হস্তান্তর করা হবে।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভূমি ও গৃহহীন পরিবারগুলোকে প্রধানমন্ত্রীর দেয়া ঘর নিয়ে যারা দুর্নীতি করেছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচার দাবি করেছে বিএনপি। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত গরীব ও ভূমিহীনদের ঘর পুনর্নির্মাণ করে দেয়ার দাবি জানানো হয়।

প্রিন্স বলেন, বর্তমান সরকারের আমলে দুর্নীতি, লুটপাট এমন পর্যায়ে পৌঁছেছে যে এই প্রবাদটি বর্তমানে বাংলাদেশের বেলায় অতি প্রযোজ্য। মেগা প্রজেক্ট থেকে শুরু করে গ্রাম-গঞ্জের ছোট প্রজেক্ট, সব জায়গায় দুর্নীতি আর লুটপাটের মহোৎসব চলছে।

বিএনপির এই নেতা বলেন, ভূমিহীন গরীব মানুষের জন্য নির্মিত ঘর যা ঢাক-ঢোল পিটিয়ে ‘প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে উল্লেখ করা হচ্ছে। সেই ঘর নিয়েও যে সীমাহীন দুর্নীতি, লুটপাট ও দলীয়করণ হয়েছে তা গণমাধ্যমের কল্যাণে জাতি তা জানতে পেরেছে। ঘরগুলো হস্তান্তরের আগেই বা পরে দু’তিন মাস যেতে না যেতেই ধসে পড়ছে। তাতেই প্রমাণিত হয়, দেশে উন্নয়নের নামে হরিলুট চলছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা