রাজনীতি

`অবাধ তথ্যপ্রবাহ গণতন্ত্র প্রতিষ্ঠার অপরিহার্য শর্ত'

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেন, করোনার উচ্চ সংক্রমণের সময় ঢাকার সিভিল সার্জন কেন গণমাধ্যমের স্বাভাবিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে চান, সেটিও খতিয়ে দেখতে হবে। এমন বিপর্যয়ের সময় গণমাধ্যমকে আড়াল করা স্বাভাবিক ব্যাপার নয়।

সিভিল সার্জন ছাড়া ঢাকা জেলার কোনো হাসপাতালের তথ্য গণমাধ্যমকর্মীদের না দেয়ার সিদ্ধান্তকে গণতান্ত্রিক ব্যবস্থায় বেমানান। অবাধ তথ্যপ্রবাহ গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার অপরিহার্য শর্ত। তাই দ্রুততার সঙ্গে ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য না দেয়ায় নির্দেশনা প্রত্যাহার করতে হবে।

শনিবার (১০ জুলাই) এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘আমরা অবাক ও বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি—২৪ ঘণ্টা পার হলেও ঢাকার সিভিল সার্জনের জারি করা নির্দেশনা এখনো প্রত্যাহার করা হয়নি। অথচ মহামারি করোনাকালে জাতি সঠিক তথ্য জানতে গণমাধ্যমের দিকেই তাকিয়ে থাকে।’

তিনি বলেন, ‘গণমাধ্যমের প্রতিবেদন দেখেই প্রতিটি দুঃসময়ে সরকার, প্রশাসন, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবক এবং সিভিল সোসাইটি এগিয়ে আসে। গণমাধ্যমে সঠিক তথ্য না পাওয়া গেলে অনিয়ম ও দুর্নীতি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি গুজব ও ষড়যন্ত্রের ডালপালা বিস্তার লাভ করে।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা