রাজনীতি

হেফাজত নেতাদের শাস্তির দাবি জাসদের

নিজস্ব প্রতিবেদক : হেফাজত নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও সরকার উৎখাতের সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের, বিচার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে- জাসদ। এর পাশাপাশি- যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যেমন ঐতিহাসিক গণআন্দোলন পরিচালিত হয়েছিল ঠিক তেমনই রাষ্ট্রদ্রোহী হেফাজতি তান্ডবি রাজনৈতিক মোল্লাদের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার জন্য দেশের সকল দেশপ্রেমিক, গণতান্ত্রিক, প্রগতিশীল, মানবতাবাদী রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতি আহবান জানিয়েছে সংগঠনটি।

বুধবার (২১ এপ্রিল ২০২১) এক বিবৃতিতে এ দাবি এবং আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।

বিবৃতিতে জানানো হয়েছে- ‘তান্ডবি হেফাজতি রাজনৈতিক মোল্লাদের বিরুদ্ধে জ্বালাও-পোড়াও-ভাংচুর-লুটপাট-আগুণ সন্ত্রাস-রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পদ ক্ষতি ও ধ্বংস-সহিংসতা-নাশকতা-অন্তর্ঘাতের অভিযোগের দায়েরকৃত মামলার সাথে বাংলাদেশ রাষ্ট্র-সংবিধানকে অস্বীকার এবং বাংলাদেশ রাষ্ট্রের প্রতিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ভাংচুরের সুনির্দিষ্ট অপরাধে রাষ্ট্রদোহীতা এবং সরকার উৎখাতের অপচেষ্টার সুনির্দিষ্ট অভিযোগে সুনির্দিষ্ট মামলা দায়ের, দ্রুত বিচার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি। বাংলাদেশ, বাংলাদেশ রাষ্ট্র, সংবিধান ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্বীকারকারী রাষ্ট্রদ্রোহীদের ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের মতই কঠিন শাস্তি প্রাপ্য।’

বিবৃতিতে জাসদ সভাপতি ও সাধারণ সম্পাদক ‘বিএনপি, হেফাজতসহ কয়েকটি রাজনৈতিক দলের ‘সরকার গণহারে আলেম ওলামাদের গ্রেফতার করছে’ বলে প্রদত্ত বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যাচার দাবি করে বলেন, ‘বিএনপি, হেফাজত ও তাদের রাজনৈতিক পার্টনাররা দেখাতে পারবে দেশের কোনো মসজিদের একজন খতিব, ইমাম, মোয়াজ্জিন, খাদেমকে গ্রেফতার করা হয়েছে। দেশের সকল মসজিদেই সরকারী নির্দেশণা ও স্বাস্থ্য্যবিধি মেনে পাঁচ ওয়াক্ত নামাজ, জুম্মার নামাজ, তারাবির নামাজ আদায় হচ্ছে। হেফাজতি তান্ডবি রাজনৈতিক মোল্লারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, ধর্ম নিয়ে ব্যবসায় করে। এরা মসজিদে ইমামতিও করে না, মানুষকে ধর্মের শিক্ষাও দেয় না। এরা ধর্মের নামে মাদ্রাসার নিরীহ ছাত্রদের নিজেদের রাজনৈতিক স্বার্থ ও ব্যক্তিগত ভোগে ব্যবহার করে।’

বিবৃতিতে তারা-‘যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যেমন ঐতিহাসিক গণআন্দোলন পরিচালিত হয়েছিল ঠিক তেমনই রাষ্ট্রদ্রোহী হেফাজতি তান্ডবি রাজনৈতিক মোল্লাদের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার জন্য দেশের সকল দেশপ্রেমিক, গণতান্ত্রিক, প্রগতিশীল, মানবতাবাদী রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতি আহবান জানান।’

সান নিউজ/এইচএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা