রাজনীতি

হেফাজত নেতা মাওলানা আতাউল্লাহ আমীন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২০ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব। র‍্যাব জানায়, পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, হেফাজত নেতা আতাউল্লাহ আমীন ২০১৩ সালের হেফাজতের শাপলা চত্বরে করা নাশকতার মামলার অন্যতম আসামি।

গেল মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছিল হেফাজত। এর পর থেকেই বিভিন্ন মামলায় গ্রেফতার করা হচ্ছে হেফাজত নেতাদের। গেল ১৮ এপ্রিল সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়। ১৯ এপ্রিল পর্যন্ত সংগঠনটির অন্তত ১২ জন হেভিওয়েট নেতা গ্রেফতার হয়েছেন।

এরইমধ্যে সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেছেন হেফাজতে ইসলামের নেতারা। এটিকে সরকারের সঙ্গে সমঝোতায় আসার চেষ্টার একটি ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা