রাজনীতি

হেফাজত নেতা কোরবান আলী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: গোয়েন্দা পুলিশ সদস্যরা হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান ডিভিশন।

গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির গুলশান ডিভিশনের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান।

কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে ডিসি মশিউর রহমান বলেন, হেফাজতের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলোর একটিতে গ্রেপ্তার দেখানো হবে। মাত্র গ্রেপ্তার করা হয়েছে, এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

এর আগে, ডিবি পুলিশ পরিচয়ে কিছু লোক তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন সংগঠনটির নেতারা।

সম্প্রতি হেফাজতে ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল হকসহ বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। তাদেরকে ২০১৩ সালের শাপলা চত্বরের মামলাসহ সাম্প্রতিক সময়ের নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ইতোমধ্যে মামুনুল হককে ৭ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা