সারাদেশ

বিরোধীতা করেও টিকা নিলেন হেফাজত নেতা

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : টিকা নেয়ার বিরোধিতা করে একাধিক জুমার খুতবায় বক্তব্য দিয়েছিলেন নারায়ণগঞ্জ জেলা হেফাজতের সাবেক আমির মাওলানা আব্দুল আউয়াল। কিন্তু তিনিও টিকা নিয়েছেন। সোমবার (৯ আগস্ট) সকালে টিকা নেয়ার পর ফেসবুকে পোস্ট দেন তিনি। টিকা বিরোধী বক্তব্য দেয়ার কারণে তার গ্রেফতার দাবি করে আসছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি।

মাওলানা আব্দুল আউয়াল ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, সোমবার সকাল ১০টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা নেন।

টিকার বিরোধিতা করে টিকা নেয়ার বিষয়ে জানতে চাইলে মাওলানা আব্দুল আউয়াল বলেন, সম্প্রতি টিকা গ্রহণে সতর্ক হওয়ার বিষয়ে জুমার আলোচনায় বক্তব্য দিয়েছি। কিন্তু আমার বক্তব্য সঠিকভাবে অনুধাবন না করে উদ্দেশ্য প্রণোদিতভাবে কয়েকজন ব্যক্তি বিভিন্ন অনুষ্ঠানে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, একাধিক জুমার নামাজের আগে আলোচনায় মাওলানা আব্দুল আউয়াল টিকার বিরোধিতা করে বক্তব্য রেখেছেন। তার বক্তব্য এখনও ফেসবুক ও ইউটিউবে আছে। তিনি টিকার বিরোধিতা করে মানুষকে বিভ্রান্ত করেছেন। এখন নিজেই টিকা নিয়েছেন। এতে বোঝা যায় নিজের বক্তব্যের ওপর আস্থা নেই। তার নেতৃত্বে নারায়ণগঞ্জে হেফাজতে ইসলাম নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। এখনও তিনি সরকারের বিরোধিতা করে যাচ্ছেন। আমি তার গ্রেফতার দাবি করছি।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা