সারাদেশ

চারা রোপণ করছিলেন বাবা-ছেলে, বজ্রপাতে মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ার কাহালু উপজেলার পাইকড় হিন্দুপাড়া গ্রামে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাইকড় হিন্দুপাড়ার চণ্ডি চন্দ্রের ছেলে গুপিচন্দ্র (৩২) ও তার ছেলে মিলন চন্দ্র (১০)।

পাইকড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিঠু চৌধুরী জানান, বাড়ির পাশের জমিতে ছেলেকে নিয়ে মরিচের চারা রোপণ করছিলেন গুপিচন্দ্র। হঠাৎ বজ্রপাতে বাবা-ছেলে জমিতেই মারা যান। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা