রাজনীতি

বাঁশখালিতে শ্রমিক হত্যায় শ্রমিকদলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালিতে এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্রে পুলিশের গুলিতে পাঁচ শ্রমিক নিহত ও আহত করায় দোষীদের বিচার, পর্যাপ্ত ক্ষতিপূরণ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী শ্রমিকদল।

বুধবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরে পুলিশের বাধায় সমাবেশ সংক্ষিপ্ত করতে বাধ্য হয় শ্রমিকদলের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বাঁশখালিতে পাঁচ জন মানুষকে গুলি করে হত্যা করা হলো। এখন তারা শ্রমিকদের দাবি মেনেছে। দাবি যখন মানবেই তবে পাঁচটি জীবন নিলো কেনো? এরপর সেখানে শ্রমিকদের নামে মামলা দেয়া হয়েছে। সেই মামলায় অনেক আজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আমরা বলবো, এই অজ্ঞাতনামা আসামি দেয়ার মূল কারণ হলো গ্রেফতার বাণিজ্য করা। তানাহলে সেখানেতো সকল কর্মচারীদের নাম ঠিকানা আছে।

এসময় বক্তারা আরো বলেন, আমরা যদি চুপ থাকি প্রতিনিয়ত এ ঘটনা ঘটবে। তাই আমাদের সোচ্চার হতে হবে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এ ঘটনায় দায়ীদের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠ বিচার ও শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সরকার আমাদের দাবি মানতে অপারগ হলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু'র সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, শ্রমিক দলের সহ সভাপতি আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের সভাপতি খন্দকার জুলফিকার মতিন, সাধারন সম্পাদক শাহ আলম রাজা, দক্ষিণের সাধারন সম্পাদক মাহবুব আলম বাদল, সিনিয়র সহ সভাপতি সুমন ভূঁইয়া, সহ সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

সাননিউজ/টিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা