রাজনীতি

আ. লীগ এখন গণবিচ্ছিন্ন একটি দল: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ এখন সম্পূর্ণ গণবিচ্ছিন্ন একটা দলে পরিণত হয়ে যাওয়ার কারণে তাদেরকে রাজনীতি করতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে। তাদেরকে রাজনীতি করতে হচ্ছে বিচার বিভাগকে দলীয়করণ এবং নির্বাচন কমিশনকে ব্যবহার করে। সেই ক্ষেত্রে ওবায়দুল কাদের সাহেবদের আওয়ামী লীগকে আর গণতান্ত্রিক দল বলার কোনো অধিকার নেই। তারা যেটা বলছেন, সেটা ভুতের মুখে রাম রাম।

সোমবার (১৯ এপ্রিল) বিকালে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার ও আওয়ামী লীগের গণতন্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হেয়ে গেছে বলেই তাদেরকে রাষ্ট্রযন্ত্রের ওপরে ভর করে রাজনীতি করতে হচ্ছে।

ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রতিদিন একা একা কথা বলেন। তিনি বোঝাতে চান যে গণতন্ত্রের একমাত্র ধারক ও বাহক তারাই। ওনি গতকাল (রবিবার) বলেছেন, আমাদের নিজেদের দলে গণতন্ত্র নেই, আমরা আবার কিসের গণতন্ত্র চাই। বিষয়টা সেটা না বিষয়টা হলো, আপনারা গণতন্ত্রকে কোন জায়গায় নিয়ে গেছেন। গত ১০ বছর অত্যন্ত সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করছেন।

ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে ফখরুল আরও বলেন, আপনারা ২০১৪ সালের নির্বাচন করেছেন সম্পূর্ণ একতরফাভাবে। কোনো বিরোধীদল বিএনপি গণফোরামসহ কেউ সেই নির্বাচনে অংশ নেয়নি, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার কারণে। আমরা ওই নির্বাচন বর্জন করেছিলাম। কারণ বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে সেই নির্বাচন করা হয়েছিল। জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। ১৫৪ জনকে বিনাভোটে নির্বাচিত করে তারা সরকার গঠন করেছিল। একই ভাবে ২০১৮ সালে নির্বাচনের আগের রাতে ৩০০ আসনেই তারা ডাকাতি করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজেরা ফলাফল ঘোষণা করেছেন। সুতরাং আপনাদের আর নিজেদেরকে গণতান্ত্রিক বলার কোনো অধিকার নেই।

সাননিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা