রাজনীতি

‘‌ইলিয়াস আলীকে নিয়ে বিএনপির মিথ্যাচার ফাঁস হয়েছে’

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বক্তব্যে ইলিয়াস আলীকে নিয়ে বিএনপির দীর্ঘ মিথ্যাচারের ভয়ঙ্কর রূপ আজ উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠিতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

রোববার (১৮ এপ্রিল) করোনা মোকাবেলায় স্বেচ্ছাসেবক লীগের ফ্রী টেলিহেলথ সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপির মিথ্যাচারের থলের বিড়াল বেরিয়ে এসেছে। বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় বারবার মিথ্যা অভিযোগ করা হয়েছে যে, সরকার ইলিয়াস আলীকে নিখোঁজ করেছে।

নাসিম বলেন, শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ইলিয়াস আলীকে গুম করার পেছনে জড়িত বিএনপির ভেতরে থাকা কতিপয় নেতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কথায় সত্য উন্মোচিত হয়েছে। এদের এতদিনের এই মিথ্যাচারের বিচার আমি দেশের মানুষের কাছে রাখতে চাই। তারা দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় ধরনা দিয়ে মিথ্যাচার করেছে। এরা সব সময় মিথ্যাচার করে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে।

প্রসঙ্গত, ১৭ এপ্রিল শনিবার বিকালে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মিলনীর উদ্যোগে বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমি জানি, বাংলাদেশ সরকার বা আওয়ামী লীগ সরকার ইলিয়াসকে গুম করে নাই। কিন্তু গুমটা করলো কে? এই সরকারের কাছে আমি এটা জানতে চাই।

ইলিয়াস আলীর গুম হওয়া প্রসঙ্গে মির্জা ফখরুলের উদ্দেশে মির্জা আব্বাস বলেছিলেন, ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনো এক ব্যক্তির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। ইলিয়াস খুব গালিগালাজ করেছিলেন তাকে। সেই যে পেছন থেকে দংশন করা সাপগুলো, আমার দলে এখনও রয়ে গেছে।

স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানে বাহাউদ্দিন নাছিম বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি ধর্ম ব্যবসায়ীদের উস্কে দিয়ে অপরাজনীতি করছে। এরা সাম্প্রদায়িক শক্তিকে, আইএসআই এজেন্টদেরকে মাঠে নামিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। এই ধর্মব্যবসায়ীরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কলঙ্কিত করার জন্য, বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদাকে খাটো করার জন্য জ্বালাও-পোড়াও করেছে। এরা করোনার মতো বারবার নিজেদের রূপ পরিবর্তন করে। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে, আইনের আওতায় এনে এদেরকে বিচার করতে হবে। প্রয়োজনে বিশেষ ট্রাইবুনাল করে এদের বিচার করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের ১৭ কোটি মানুষকে সচেতন করে এদেরকে রাজনৈতিকভাবেও মোকাবেলা করতে হবে। এই ধর্মব্যবসায়ীরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। বাংলাদেশের ১৭ কোটি মানুষ শেখ হাসিনার সাথে আছে, আমাদের সাথে আছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনে এগিয়ে যাব,সফল হব। উন্নয়ন অগ্রগতির পথে কেউ বাধা সৃষ্টি করে আমাদের দাবিয়ে রাখতে পারবে না।

সান নিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা