খালেদা জিয়ার উপদেষ্টাদের সঙ্গে তারেকের বৈঠক
রাজনীতি

খালেদা জিয়ার উপদেষ্টাদের সঙ্গে তারেকের বৈঠক

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৩ জন উপদেষ্টার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে দলটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের ধারাবাহিক ভার্চুয়াল আলোচনার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

রোববার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সভাটি অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। দেশের বিরাজমান রাজনৈতিক, অতিমারি করোনা এবং অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হয়।

উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন- ক্যাপ্টেন সুজাউদ্দিন আহমেদ, আবদুর রশিদ, অধ্যাপিকা তাজমেরী ইসলাম, ড. শাহিদা রফিক, গোলাম আকবর খন্দকার, এড. ফজলুর রহমান, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালি, তাহমিনা রুশদির লুনা, ড.এনামুল হক চৌধুরী, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক সুকমোল বড়ুয়া ও বিজন কান্তি সরকার।

বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সভা পরিচালনা করেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা