রাজনীতি

মামুনুলসহ ৮৩ জনের বিরুদ্ধে ৩ মামলা

নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৮৩ জনের নামে দুটি মামলা করেছে পুলিশ। সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার রয়েল রিসোর্টে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে এ মামলা হয়েছে।

মামলায় আরও ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এছাড়া, লাইভ প্রচারের অভিযোগে মারধরের শিকার এক সাংবাদিক বাদী হয়ে পৃথক আরেকটি মামলা করেছেন।

বুধবার বিকালে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান।

তিনি বলেন, গতকাল রাতে এসব মামলা দায়ের করা হয়েছে। মোট তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী হয়ে দুটি করেছে। আর একটি একজন সাংবাদিক বাদী হয়ে করেছেন। ৬/১০৩ নম্বর একটি মামলার বাদী হয়েছেন সোনারগাঁও থানার পরিদর্শক (এসআই) আরিফ হাওলাদার।

গত ৩ এপ্রিল রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে নারীসহ বেড়াতে গিয়ে স্থানীয় জনগণের হামলার মুখে পড়েন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। ওই দিন বিকাল তিনটায় রয়াল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে তাকে অবরুদ্ধ ও লাঞ্ছিত করা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। মামুনুল হকের দাবি, সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। পরে খবর পেয়ে বিপুল সংখ্যক হেফাজত সমর্থক রিসোর্ট থেকে মামুনুল হককে ছাড়িয়ে নিয়ে যান। এসময় ভাঙচুরের ঘটনা ঘটে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা