‘ধর্ম নিয়ে রাজনীতি করে তারা হানাদারদের চেয়েও ভয়ঙ্কর’
রাজনীতি

‘ধর্ম নিয়ে রাজনীতি করে তারা হানাদারদের চেয়েও ভয়ঙ্কর’

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বিশৃঙ্খলা করে, জ্বালাও-পোড়াও করে, রেললাইন তুলে ফেলে, মানুষের বাড়িঘরে আগুন দেয় তারা হানাদার বাহিনীর চেয়েও জঘন্য। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (০৬ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর কলাবাগান মাঠে করোনা বৃদ্ধি পাওয়ায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিনামূল্যে মুমূর্ষু রোগী ও লাশ বহনের জন্য ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কোন অপশক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোন অপশক্তিকেই আমরা ছেড়ে দেব না। সকল প্রগতিশীল শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ধর্মব্যবসায়ী, অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

করোনা বৃদ্ধি পাওয়ায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিনামূল্যে মুমূর্ষু রোগী ও লাশ বহনের জন্য দশটি ফ্রি এ্যাম্বুলেন্স ও দুটি লাশবাহী এ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, কেন্দ্রীয় সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ম রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আ ফ ম মাহবুবুল হাসান, দপ্তর সম্পাদক আব্দুল আজিম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

সাননিউজ/টিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা