রাজনীতি

মামুনুল হকের বিবাহ সহি : হেফাজত নেতারা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় রয়েল রিসোর্টে গত শনিবার বিকেলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে অবরুদ্ধ করে রাখা হয়। নারী নিয়ে রিসোর্টে উঠেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়। তবে মাওলানা মামুনুল হক বলেন, সেই নারী তার দ্বিতীয় স্ত্রী এবং তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সোনারগাঁওয়ে আসেন। জাদুঘর ঘুরে দেখে বিশ্রাম নেওয়ার জন্য রিসোর্টটিতে উঠেন।

বিষয়টি নিয়ে দেশজুড়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এ নিয়ে সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসায় হেফাজতের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা জরুরি বৈঠক করেন।

বৈঠক শেষে তারা মত দেন ইসলামী শরিয়তের আলোকে মাওলানা মামুনুল হকের বিবাহ পরিপূর্ণ শুদ্ধ সহি মর্মে আমরা নিশ্চিত হয়েছি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুরে হেফাজতের ঢাকার কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা জরুরি বৈঠক করেন মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়ায় মাদ্রাসায়। কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরীর সভাপতিত্বে সভায় নেতারা বলেন, মাওলানা মামুনুল হক গত ৩রা এপ্রিল তার স্ত্রীকে নিয়ে সোনারগাঁও রিসোর্টে গিয়েছিলেন। ইসলামী শরিয়তের আলোকে তার বিবাহ পরিপূর্ণ শুদ্ধ মর্মে আমরা নিশ্চিত হয়েছি। এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই। দেশের যে কোনও নাগরিক তার স্ত্রী-পরিবার নিয়ে যে কোনও স্থানে যাওয়ার অধিকার রাখেন।

হেফাজত নেতারা আরও বলেন, ২৬, ২৭ ও ২৮ মার্চ বায়তুল মোকাররম, হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জসহ সারাদেশে হেফাজত কর্মী ও প্রতিবাদী মানুষের ওপর হামলা করা হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারীতে ২০ জন মারা যান। এসব হত্যাকাণ্ড ও হামলার বিষয়ে বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। সারাদেশের বিভিন্ন স্থানে আমাদের অসংখ্য কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

সভায় হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম, উপদেষ্টা মাওলানা আবুল কালাম, নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মাহফজুল হক, অধ্যাপক আহমদ আব্দুল কাদের, মাওলানা আব্দুর রব ইউসুফী, যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সহকারী মহাসচিব মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা হাসান জামিল, মাওলানা জসিমউদ্দীন, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা মুসা বিন ইজহার, অর্থ সম্পাদক মাওলানা মুনির হোসাইন কাসেমী, ঢাকা মহানগর সহ সভাপতি মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন, সহ প্রচার সম্পাদক ফয়সাল আহমদ, সহ অর্থ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী, সহকারী সমাজকল্যাণ সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব, ঢাকা মহানগর সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা