রাজনীতি

মামুনুলের বিরুদ্ধে চার্জ গঠনের দিন ধার্য

নিজস্ব প্রতিনিধি, খুলনা: ২০১৩ সালে সোনাডাঙ্গা মডেল থানায় বোমা বিস্ফোরণ মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হককে গ্রেফতার দেখিয়ে আগামী ১০ অক্টোবর চার্জ গঠনের দিন ধার্য করেছে আদালত।

রোববার (৫ সেপ্টেম্বর) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারক এসএম আশিকুর রহমানের আদালতে হাজির করলে ১৮ মিনিটের শুনানি শেষে বিচারক চার্জ গঠনের দিন ধার্য করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ মামলায় ১০৭জন এজাহারনামীয় আসামিসহ হাজার হাজার আসামি রয়েছে। এজাহারনামীয় আসামিদের মধ্যে মামুনুল হক মামলার ৬ নম্বর আসামি। আদালত মামুনুল হককে গ্রেফতার দেখিয়ে আগামী ১০ অক্টোবর চার্জ গঠনের দিন ধার্য করেছেন।

এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে খুলনা কারাগার থেকে আদালতে হাজির করা হয় তাকে। গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কাশিমপুর কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে মামুনুলকে খুলনায় নেওয়া হয়।

সান নিউজ/এমএইচ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা