রাজনীতি

রুমিনের লাল পাসপোর্ট সত্ত্বেও হয়রানির অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার লাল পাসপোর্ট থাকা সত্ত্বেও বিদেশে আসা যাওয়ার সময় বিমানবন্দরে হয়রানি ও থানায় নিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

রুমিন ফারহানা সংবিধানের উদ্ধুতি দিয়ে বলেন, কোনো নাগরিকের দেশের মধ্যে চলাফেলা, বিদেশে যাওয়া ও আসার ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হবে না এটা সংবিধান স্বীকৃত। কিন্তু গত ৭/৮ বছর ধরে আমি বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে হয়রানির শিকার হচ্ছি। আমার বৈধ ভিসা থাকা সত্ত্বেও আমার পাসপোর্ট নিয়ে আটকে রাখা হয়, আমাকে বিমানবন্দর থানায় নিয়ে আটকে রেখে সময় ক্ষেপণ করা হয়। এর পর যখন আমাকে ছাড়া হয় তখন ফ্লাইটের সময় থাকলে আমি যেতে পারি।

তিনি আরও বলেন, একজন সংসদ সদস্য হিসেবে আমি লাল পাসপোর্ট পেয়েছি তারপরও আমাকে হয়রানি করা হয়। আমার যাওয়ার সময়ও হয়রানি করা হয় আবার আসার সময়ও হয়রানি করা হয়। কিন্তু বহু বড় বড় অপরাধী দেশের বাইরে চলে যায় তাদের কোনো বাধা দেওয়া হয় না। বিদেশে যাওয়ার পর আমি লাল পাসপোর্টের অনেক সম্মান পেয়েছি, কিন্তু দেশে পাই না।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা