রাজনীতি

নিপুন রায়ের টেলিফোন কথোপকথন বানোয়াট: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: নিপুন রায়ের গ্রেফতার ও গাড়ি পোড়ানোর নির্দেশ দেয়ার টেলিফোন কথোপকথনকে বানোয়াট অডিও বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২এপ্রিল) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকায় হেফাজত আহুত হরতালের দিনে ২৮ মার্চ বিএনপি নেতা নিপুন রায় চৌধুরীকে গ্রেফতার করা হয়। ওই দিনই একটি বেসরকারি টিভি চ্যানেলে জনৈক আরমানের সঙ্গে তার কথোপকথনের একটি বানোয়াট অডিও প্রচার করে। যা সম্পূর্ণভাবে প্রযুক্তির মাধ্যমে তৈরী, বানোয়াট এবং ভিত্তিহীন। নিপুন রায় চৌধুরী একজন কর্মরত আইনজীবী, সক্রিয় মানবাধিকার কর্মী। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার প্রশ্নই উঠতে পারে না।

তিনি বলেন, ২৬ মার্চ থেকে ২ এপ্রিল ঢাকায় ৮টি মামলায় কয়েক হাজার আসামি, চট্টগ্রাম (হাটহাজারীতে) কোনো মামলা করা হয়নি। অথচ বিএনপির শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ ও মিছিলে পুলিশের হামলায় প্রায় ৫০ জন আহত এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ প্রায় ২৪ জনকে গ্রেফতার করা হয়। যার মধ্যে মহিলা ১৫ জন এবং ইতিমধ্যে ডা. শাহাদাতসহ প্রায় ১৫ জনকে রিমান্ড নেয়া হয়েছে এবং ৫ জন মহিলা কারাগারে পাঠানো হয়েছে।

হবিগঞ্জে ১টি মামলায় ৪০০ জন অজ্ঞাতনামা আসামি এবং বিএনপি নেতা সাবেক মেয়র গউসের ছেলে ব্যারিস্টার মঞ্জুরুল কিবরীয়া প্রীতমসহ অনেককে গ্রেফতার করা হয়েছে। নারায়ণগঞ্জে ৭টি মামলায় ৩ হাজার৯০০ আসামি, সদস্য সচিব অধ্যাপক মামুনসহ ১৬৬ জন বিএনপির বাকি অজ্ঞত নামা। কিশোরগঞ্জে ২টি মামলা ৬৪জন বিএনপি, ২ হাজার ২৫০ জন অজ্ঞাতনামা।

তিনি বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় আসার পরে থেকেই অত্যন্ত সুপরিকল্পিতভাবে সংবিধান পরিবর্তন করে নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করে। অথচ এই দাবি ছিলো তাদেরই। ২০১৪ সালে একতরফা ভোটার বিহীন নির্বাচন অনুষ্ঠান করে ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করে একতরফা পার্লামেন্ট ও সরকার গঠন করে। ২০১৩, ১৪, ১৫তে বিরোধী দলের ওপরে নজীর বিহীন অত্যাচার, নির্যাতন, হত্যা, গুম ও খুনের মধ্য দিয়ে এবং বিরোধী দলের প্রধান নেতা এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা খালেদা জিয়া, বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দসহ প্রায় ৩৫ লক্ষ্য সক্রিয় রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রায় ১ লাখ মিথ্যা, গায়েবী মামলা দায়ের করে বিরোধী দলকে, নিশ্চিহ্ন করা এবং ভিন্ন মতকে স্তব্ধ করার হীন চক্রান্ত করছে।

বিএনপি মহাসচিব বলেন, ২০১৮ সালে নির্বাচনের আগের রাতেই সকল প্রতিষ্ঠানগুলোকে বেআইনীভাবে ব্যবহার করে নির্বাচনের কল্পিত ফলাফল ঘোষণা করেছে এবং পুনরায় ক্ষমতায় দখল করেছে। আওয়ামী লীগের মূল লক্ষ্যই হচ্ছে একদলীয় শাসন, বাকশালের ন্যয় একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। মুক্তিযুদ্ধে জনগণের আশা-আকাংখাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে।

সান নিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা