রাজনীতি

মামুনুল হককে গ্রেফতার না করলে সোমবার হরতাল

‌নিজস্ব প্রতি‌বেদক : হেফাজত নেতা মামুনুল হকসহ যারা ইসলামের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের সঙ্গে জড়িত তাদের ৪ এপ্রিলের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী পিপলস পার্টি। এই সময়ের মধ্যে গ্রেফতার না হলে আগামী ৫ এপ্রিল সোমবার সকাল-সন্ধ্যা হরতাল দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে এই সংগঠনটি৷

বৃহস্পতিবার (১ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ইসলামী পিপলস পার্টি আয়োজিত ‘ইসলামের নামে যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে ইসলামের দৃষ্টিতে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া উচিত-শীর্ষক আলোচনা সভা থেকে এ ঘোষণা দেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন।

ইসলামী পিপলস পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন বলেন, সরকারের প্রতি জোর দাবি থাকবে, ইসলামের নামে যারা এ সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদেরকে আগামী চার দিনের মধ্যে গ্রেফতার করতে না পারলে আমরা আগামী ৫ তারিখে সকাল সন্ধ্যা হরতাল দেব।

মাওলানা মো. ইসমাইল হোসাইন বলেন, পবিত্র কুরআন ও হাদিসের আলোকে এ কথা প্রতীয়মান হয় যে, অযথা জ্বালাও-পোড়াও করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার কোনও সুযোগ নেই। ইসলামের স্বার্থে বা ইসলাম কোনও দাবি-দাওয়া আদায়ের ক্ষেত্রেও ইসলামের প্রকৃত দৃষ্টিভঙ্গী এবং শান্তিপূর্ণ পদ্ধতি অনুসরণ করা উচিত। এক্ষেত্রে দেশের ইসলামী বা ধর্মীয় দলগুলোকে আরও সচেতন হওয়া দরকার।

তিনি বলেন, ধর্মীয় সংগঠনের নামে রাষ্ট্রের সম্পদ নষ্টের মতো কর্মকাণ্ড চালানো মোটেও শোভা পায় নাই। ইসলাম শান্তির ধর্ম। চারদিনের মধ্যে মামুনুল হকসহ যারা ইসলামের নামে, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তাদের গ্রেপ্তার করতে হবে। নতুবা পাঁচ তারিখ হরতাল দেব। সেদিন মামুনুল হকের বাড়ি ঘেরাও করবো। মামুনুল হক যেখানেই থাকবে তার বাড়ি আমরা ঘেরাও করবো। তাকে আমরা প্রসাশনের হাতে তুলে দেব।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব মাওলানা কাজী শাহ মো. ওমর ফারুক, ইসলামী চিন্তাবিদ আলহাজ মো. হাজী হাবিব উল্লাহ, নড়াইলের পীর হারুনুর রশিদ মিরন মাওলানা কাজী আব্দুল কাইয়ুম ও হাফেজ মাওলানা আব্দুল আজীজ প্রমুখ।

সান নিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা