রাজনীতি

সস্ত্রীক করোনায় আক্রান্ত বিএনপি নেতা ড. মোশাররফ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (৩১ মার্চ) রাতে তাদের দু'জনকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খন্দকার মোশাররফ হোসেন জাতীয়তাবাদী আদর্শের সকল সৈনিকসহ দেশের আপামর জনসাধারণের কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি জাতীয়তাবাদী আদর্শের সকল সৈনিকসহ দেশের আপামর জনসাধারণের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম এক যৌথ বিবৃতিতে খন্দকার মোশাররফের রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছেন। তারা সর্বস্তরের নেতাকর্মীসহ সকলের নিকট তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ করেন।

সাননিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা