রাজনীতি

পেঁয়াজের ট্রাকে হেরোইন পাচারের সময় আটক ২

নিজস্ব প্রতিনিধি, সাভার : সাভারে অভিযান চালিয়ে ৯০ লাখ টাকা মূল্যের ৮৮০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) । এসময় জব্দ করা হয়েছে মাদক কারবারিতে ব্যবহৃত একটি ট্রাক।

শুক্রবার (২ এপ্রিল) বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪। আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের মো. নবাব ও রাজশাহীর নাহিদ ইসলাম।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি পেয়াজ ভর্তি ট্রাকে তল্লাশি করা হয়। এসময় ৯০ লাখ টাকা মূল্যমানের ৮৮০ গ্রাম হেরোইন জব্দ ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক কারবারিতে ব্যবহৃত ট্রাকটি।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা হতে ট্রাকে পচনশীল পণ্য পেঁয়াজ পরিবহনের আড়ালে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিলো। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা