সুনামগঞ্জের উদ্দেশ্যে বিএনপির প্রতিনিধি দল
রাজনীতি

সুনামগঞ্জের উদ্দেশ্যে বিএনপির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জে সংখ্যালঘু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও লুটপাটের পর উদ্ভূত পরিস্থিতিতে আজ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন- বিএনপি নেতা গৌতম চক্রবর্তী, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

নিপুণ রায় চৌধুরী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতেই সেখানে যাচ্ছি। আমাদের নেতার একটিই কথা- যেখানে নির্যাতন, সেখানেই নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে বিএনপি। কারণ বিএনপি হচ্ছে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল।

নোয়াগাঁওয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে গত বুধবার হামলা ও লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গতকাল বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ঐক্যবদ্ধ জনগণের প্রবল সাহসের কাছে কখনই কোনো অশুভ শক্তির উত্থান সম্ভব নয়। এ দেশের সব সম্প্রদায়কে যে কোনো উসকানির মুখে বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক ঐক্য বিনষ্টকারী দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা সংখ্যালঘুদের ওপর নির্মম হামলা চালাচ্ছে, তারা মানবজাতির শত্রু। আমি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় দুষ্কৃতকারীদের কর্তৃক হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুরের ঘটনায় নিন্দা জানাচ্ছি।

অবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলাকারীদের গ্রেফতার এবং শাস্তির জোর দাবি করছি।

সাননিউজ/টিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা