রাজনীতি

বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন মওদুদ

নিজস্ব প্রতিবেদক : প্রয়াত বরেণ্য রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদকে কোম্পানীগঞ্জের মানিকপুর গ্রামে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে। ইতোমধ্যে শুক্রবার (১৯ মার্চ) সকালের মধ্যেই সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ঢাকার আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টার যোগে মরহুমের মরদেহ কোম্পানীগঞ্জে নেয়ার প্রস্তুতি চলছে। জুমার নামাজ শেষে কবিরহাট সরকারি কলেজ মাঠ, বিকেল ৪টায় বসুরহাট সরকারি কলেজ মাঠ, ৫টা ৩০ মিনিটে মানিকপুরের নিজ বাড়িতে জানাজা শেষে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান ।

দলীয় সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে ব্যারিস্টার মওদুদ আহমদ বাবা-মায়ের কবরের পাশে সমায়িত হওয়ার ইচ্ছা প্রকাশ করে গেছেন। তার ইচ্ছা অনুযায়ী পরিবারের পক্ষ থেকে সে ব্যবস্থা নেয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হোসেন মোহাম্মদ এরশাদ জানান, মওদুদ আহমদের গ্রামের বাড়ির বাসভবন ‘হোয়াইট হাউজে’ কেউ থাকেন না। মওদুদ আহমদ কখনো গ্রামের বাড়িতে গেলে ওই বাসভবনে অবস্থান করতেন। আর তার পুরাতন বাড়িতে বর্তমানে চাচাতো ভাইয়েরা বসবাস করছেন।

বিএনপির স্থায়ী কমিটির এ নেতা মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ-কবিরহাট আসন থেকে ব্যারিস্টার মওদুদ আহমেদ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা