রাজনীতি

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক : কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

তার করোনা পজেটিভ রিপোর্ট আসায় ও অসুস্থ বোধ করায় সকালে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।

রাতে সেলিমা রহমান সাননিউজকে বলেন, আমি খুব অসুস্থ। আমার করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আমি সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়ে চিকিতসকদের নিবিড় পর্যবেক্ষনে চিকিতসা নিচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করবেন।

পরিবারের সদস্যরা জানান, সেলিমা রহমানের আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ দলের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান খালেদা জিয়ার ২০০১ সালের সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন। তিনি সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলেন।

বিএনপি সর্বশেষ জাতীয় কাউন্সিলে সেলিমা রহমান দলের ভাইস চেয়ারম্যান পূনঃনির্বাচিত হন। ২০১৯ সালের জুন মাসে তাকে এবং ইকবাল হাসান মাহমুদ টুকুকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে মনোনয়ন দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বড় বোন সেলিমা রহমান।

সাননিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা