রাজনীতি
ইউপি নির্বাচন

আ.লীগের মনোনয়ন ফরম ক্রয়ে শর্ত শিথিলতা

নিজস্ব প্রতি‌বেদক : আসন্ন স্থানীয় সরকা‌রের ৩৭১‌টি ইউ‌নিয়ন প‌রিষ‌দের নির্বাচ‌নের জন‌্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয়ে শর্ত শিথিল ক‌রে‌ছে।

দলীয় সূ‌ত্রে জ‌ানা যায়, দলীয় ম‌নোনয়ন ফরম ক্রয়ে এখন থে‌কে কেন্দ্রীয় নেতাদের সুপারিশেও দেয়া হয়েছে মনোনয়ন ফরম। তাছাড়া যেসব এলাকা থেকে রেজুলেশন আসেনি, সেখানকার সবাই পাচ্ছেন মনোনয়ন ফরম। আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেখাতে হচ্ছে।

উ‌ল্লেখ‌্য, এর আ‌গের নিয়ম অনুযায়ী, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী রেজুলেশনে প্রস্তাবিত প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ কর‌তে পার‌তেন।

গত বুধবার ছিল আসন্ন জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন, ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কেনার শেষদিন ছিল। এ প্রেক্ষি‌তে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে ছিল উপচেপড়া ভিড়। দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকদের পদচারণায় মুখরিত ছিল ধানমন্ডি এলাকা।

ঐদিন সর‌জমি‌নে দেখাযায়, সারাদিনের চাপ শেষ হয়নি সন্ধ্যা গড়ি‌য়েও। যার কারণে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ঘোষণা দিয়েছেন, যতক্ষণ মনোনয়ন প্রত্যাশী থাকবে, আমরা ফরম দেব। তবে আপনারা যত দ্রুত সম্ভব ফরম পূরণ করে জমা দিয়েন।

প্রসঙ্গত, আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন, ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য গেল ৫ মার্চ (শুক্রবার) থেকে আজ ১০ মার্চ (বুধবার) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করেছে।

উল্লেখ্য, ৩ মার্চ নির্বাচন কমিশন জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন, ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ১১ এপ্রিল এসব নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সান নিউ/এমআর/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা