রাজনীতি

দেশে এখন ভেজাল গণতন্ত্র: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, স্বৈরতন্ত্র আর সুশাসনের অভাবের কারণে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় না। সংসদীয় গণতন্ত্রের নামে যা চলছে তাতে গণতন্ত্র চর্চা সম্ভব নয়। নোয়াখালীর বসুরহাটের মত সারাদেশেই অরাজকতা সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ক্ষমতার ভারসাম্যহীনতাই দেশে দুর্নীতি ও দুঃশাসন জন্ম দিয়েছে। দেশে নির্ভেজাল গণতন্ত্র জরুরি হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেছেন।

কাদের আরো বলেন, ১৯৯১ সালে পল্লীবন্ধু রাষ্ট্র ক্ষমতা হস্তান্তরের পর থেকে দেশে সংসদীয় গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে। বিএনপি ক্ষমতায় বসে দুর্নীতি ও দলীয় করণের মাধ্যমে দেশে বৈষম্য সৃষ্টি করেছে, যা এখনো চলছে।

তিনি বলেন, পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যের প্রতিবাদে আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিলো। এখন ক্ষমতাসীন দল না করলে চাকরি মেলে না, ব্যবসা-বাণিজ্য করা যায় না। ক্ষমতাসীনরা টেন্ডারবাজী, দলবাজি, চাঁদাবাজি করে দেশের মানুষের শান্তি হরণ করেছে। ৯১ সালের পর থেকে শুধু লুটপাটের রাজনীতি শুরু হয়েছে, রাজনৈতিক কর্মীদের হাতে সাধারণ মানুষ নির্যাতিত হচ্ছে।

আওয়ামী লীগ ও বিএনপির টেন্ডারবাজী, দলবাজি, দুর্নীতি, দুঃশাসন, বৈষম্য আর নির্যাতনে স্বাধীনতার প্রকৃত চেতনা ভুলণ্ঠিত হয়েছে এও ব‌লেন তি‌নি।

৯১ সালের পর থেকে দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ পাচ্ছে না। তাই স্বাধীনতার সুফল দেশের মানুষের মাঝে পৌঁছে দিতে নতুন করে সংগ্রাম শুরু করেছে জাতীয় পার্টি। সবাইকে জাতীয় পার্টির পতাকা তলে যোগ দিতে আহবান জানান গোলাম মোহাম্মদ কাদের।

এসময় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, আওয়ামী লীগ ও বিএনপির তুলনায় জাতীয় পার্টির শাসনামলে দেশের মানুষ বেশি সুশাসন ভোগ করেছে।

তিনি বলেন, জেলেরা বাজারে মাছ বেচতে গেলে স্থানীয় আওয়ামী লীগকে চাঁদা দিতে হয়। রাস্তায় হকাররা দোকান করতে পুলিশের সাথে ছাত্রলীগকেও চাঁদা দিতে হয়।

তিনি বলেন, দেশের মানুষ ভালো নেই। ১৯৯১ সালের পর বিএনপি হাওয়া ভবন সৃষ্টি করে যে দুর্নীতি ও দুঃশাসনের চালু করেছিলো, তা গেলো ১২ বছরে আরো সম্প্রসারিত হয়েছে।

মহাসচিব ব‌লেন, বর্তমান সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা হরণ করেছে। কার্টুনিস্ট কিশোর আর লেখক মুশতাককে গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে, মুশতাক কারাগারেই মারা গেছেন। দেশে আইনের শাসন নেই তাই প্রতিদিন ধর্ষণ হচ্ছে কিন্তু নির্যাতিতরা বিচার পাচ্ছেনা। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায় প্রতিষ্ঠান আন্দোলনে শরীক হতে সবাইকে জাতীয় পার্টিতে যোগ দিতে আহবান জানান জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, জাতীয় পার্টি সব চেয়ে সম্ভাবনাময় রাজনৈতিক দল, তাই প্রতিদিনই বিশিষ্টজনরা জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন। আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আত্ম প্রকাশ করবে। জাতীয় পার্টির এগিয়ে চলায় কেউ বাঁধা সৃষ্টি করতে পারবেনা।

আরও বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য ও মাননীয় চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আব্দুস সবুর আসুদ, লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, নাজমা আকতার এমপি। উপস্থিত ছিলেন- উপদেষ্টামন্ডলীর সদস্য মাহমুদুর রহমান মাহমুদ, ড. নুরুল আজহার শামীম, মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, মৌলভী ইলিয়াস, মোবারক হোসেন আজাদ, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তোতা, মাখন সরকার, মমতাজ উদ্দিন, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, এম.এ. রাজ্জাক খান, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় নেতা মোতাহার হোসেন রাশেদ, প্রিন্সিপাল গোলাম মোস্তফা, ইকবাল আলমগীর, ভিপি জহির উদ্দিন, রিনা আক্তার তুলি, মিথিলা রোয়াজা, জাফর আহমেদ রাজু।

সান নিউজ/এমআর/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা