রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে বিএনপির ৩ নেতার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতা।

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সাক্ষাৎ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, সোমবার (১ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানসহ বছরব্যাপী সুবর্ণজয়ন্তী উদযাপনের বিষয়ে আলোচনা করতেই দলীয় চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন দলের এই ৩ সিনিয়র নেতা। তারা চেয়ারপারসনের কাছ থেকে এ বিষয়ে দিক নির্দেশনা নিয়েছেন।

সোমবার ১ মার্চ বিকেল ৩টায় রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়টিও খালেদা জিয়াকে অবহিত করা হয়েছে।

এ দিকে ২৪ শর্তে লেকশোর হোটেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠান করার অনুমতি দিয়েছে পুলিশ। রাত ১০টায় চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। মির্জা ফখরুলসহ তিন নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে শায়রুল কবির বলেন, এ বিষয়ে আমার কাছে কোনও তথ্য নেই।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা