রাজনীতি

এরশাদের জন্মদিন উপলক্ষে ট্রাস্টির মাসব্যাপী কর্মসূচি 

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০ মার্চ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ এসব কর্মসূচির কথা জানান।

কর্মসূচির মধ্যে ১মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন রংপুর পল্লীনিবাসে কোরআান খতম, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার হাইকোর্ট মাজারে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। এছাড়া ১৯ মার্চ বারিধারার প্রেসিডেন্ট পার্কে দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

একই স্থানে ২০ মার্চ এরশাদের জন্মদিন উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সভা শেষে কেক কাটা হবে। ২১ মার্চ সারাদেশে সকল মসজিদ ও উপাসনালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা