রাজনীতি

ছাত্রসমাজের উপর পুলিশি হামলায় কল্যাণ পার্টির নিন্দা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রেসক্লাবের সামনে বিশিষ্ট লেখক ও উদ্যোক্তা মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর প্রতিবাদে আয়োজিত ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি।

রবিবার বিকালে কল্যাণ পার্টির দপ্তর সম্পাদক আল আমিন ভুইয়া রিপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবারাহিম বীর প্রতীক বলেন, কোনো গণতান্ত্রিক দেশের পুলিশের আচরণ এমন হতে পারে না। বিরোধীদল ও মতকে দমন করতে সরকার নির্লজ্জভাবে পুলিশ বাহিনীকে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি।

একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন তুলে দেয়ার দাবি জানিয়ে বিশিষ্ট লেখক মুশতাক আহমেদের হত্যার রহস্য উন্মোচন ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

সাননিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা