‘পুলিশি হামলা’র প্রতিবাদে সোমবার ছাত্রদলের সমাবেশ
রাজনীতি

‘পুলিশি হামলা’র প্রতিবাদে সোমবার ছাত্রদলের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার ছাত্রদলের সমাবেশে ‘পুলিশি হামলা’র প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। এ হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার সারাদেশের জেলা, মহানগর এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে তারা।

রোববার সন্ধ্যায় ছাত্রদলের সহ-দফতর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান অবৈধ অগণতান্ত্রিক সরকারের গাত্রদাহ ‘প্রচার মাধ্যমের স্বাধীনতা’ ভুলন্ঠনের আরো একটি কলঙ্কজনক উদাহরণ কারাবন্দী সাংবাদিক মুশতাককে হত্যা। এই বর্বর হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল আহুত বিক্ষোভ সমাবেশে সরকারের পাচাটা পুলিশ বাহিনী কর্তৃক নগ্ন হামলার প্রতিবাদে এক দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই কর্মসূচি পালনের জন্য সংশ্লিষ্ট ইউনিটের প্রতি আহবান জানিয়েছেন।

টিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

জুলাই যোদ্ধা তামিমেরসহ অর্ধশত বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দী গ...

নওগাঁয় মাদক সেবনের দায়ে  ছয়জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

নওগাঁর নিয়ামতপুরে পৃথক স্থানে মাদকবিরোধী বিশেষ অভি...

মাদারীপুর হাসপাতালের আরএমওর অপসারণ দাবিতে বিক্ষোভ

মাদারীপুর সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক শ্...

নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে আমেরিকায় বলসোনারো

ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থি প্রার্থী ফ্লাভিও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা